২৪ জুন ২০২৬ - ১৪:২৪
হযরত আলী আকবর (আ.)-এর শাহাদত

ইসলামের মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ব্যক্তির শাহাদাতের হৃদয়বিদারক কাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হে আবা আব্দিল্লাহ, আশুরার দিনে আপনি যে সমস্ত হৃদয়বিদারক ও আত্মবিধ্বংসী মুসিবত ও শাহাদাত প্রত্যক্ষ করেছেন, আল্লাহ আপনাকে তা সহ্য করার ধৈর্য দান করুন;

কিন্তু সমস্ত মুসিবতের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ছিল যখন আবা আব্দিল্লাহিল-হুসাইন (আ.)-এর সাহাবীদের মধ্যে হাশেমীরা ছাড়া আর কেউ অবশিষ্ট রইল না এবং তাঁর জীবনের চেয়েও প্রিয় পুত্র, হযরত আলী আকবর (আ.), এসে তাঁর পিতার কাছে যুদ্ধ ময়দানে যাওয়ার অনুমতি চাইলেন এবং  তিনিই ছিলেন হাশেমী বংশের প্রথম তরুণ শহীদ।

মাওলা হুসাইন, আলী আকবর ময়দানে প্রবেশের অনুমতি চাওয়ার সাথে সাথেই তাঁকে অনুমতি দেন; , তিনি অনুমতি দিলেন, কিন্তু এক জ্বলন্ত হৃদয় আর অশ্রুসজল চোখে; ইমাম তাঁর দীর্ঘাকৃতি ও তারুণ্যময় মুখের দিকে তাকালেন, তাঁর বক্ষ বিহ্বলতা ও বিচ্ছেদের যন্ত্রণায় পূর্ণ ছিল; 

তিনি আকাশের দিকে মাথা তুলে বললেন:

*«اَللّهُمَّ اشْهَدْ عَلى هؤُلاءِ الْقَوْمِ، فَقَدْ بَرَزَ إِلَيـْهِمْ غُلامٌ اَشْبَهُ النّاسِ خَلْقاً وَ خُلْقاً وَ مَنْطِقاً بِرَسُولِكَ مُحَمَّد(صلى الله عليه وآله)،*
*كُنّا إِذَا اشْتَقْنا إِلى نَبِيِّكَ نَظَرْنا إِلى وَجْهِهِ،*
*اَللّهُمَّ امْنَعْهُمْ بَرَكاتِ الاَْرْضِ، وَ فَرِّقْهُمْ تَفْريقاً، وَ مَزِّقْهُمْ تَمْزيقاً، وَ اجْعَلْهُمْ طَرائِقَ قِدَداً، وَ لا تُرْضِ الْوُلاةَ عَنْهُمْ أَبَداً،*
*فَإِنَّهُمْ دَعَوُونا لِيَنْصُرُونا ثُمَّ عَدَوا عَلَيْنا يُقاتِلُونَنا».*

হে আল্লাহ! এই অত্যাচারী দলের উপর আপনি সাক্ষী থাকুন যে, এক যুবক তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, যে চেহারা, আচার-আচরণ ও কথাবার্তায় আপনার রাসূল, নবী মুহাম্মদ (সা.)-এর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।

যখনই আমরা আপনার রাসূলের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হতাম, আমরা তাঁর মুখের দিকে তাকাতাম। হে আল্লাহ! তাদের থেকে পৃথিবীর নেয়ামতসমূহ ফিরিয়ে নিন, তাদের সমাবেশকে ছত্রভঙ্গ ও বিভক্ত করে দিন এবং তাদেরকে বিভিন্ন ও স্বতন্ত্র দলে বিভক্ত করুন, আর শাসকদেরকে তাদের নিয়ে কখনো সন্তুষ্ট হতে দেবেন না! তারা আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন তারা অন্যায়ভাবে আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে।

অতঃপর ইমাম (আ.) উমর বিন সাদের দিকে ফিরে উচ্চস্বরে বললেন: উমর সাদ, আল্লাহ যেন তোমার বংশধরদের উৎখাত করেন এবং তোমার কোনো কাজে বরকত না দেন, আর তিনি যেন তোমাকে এমন একজনের কর্তৃত্ব দান করেন যে তোমার শিরশ্ছেদ করবে, ঠিক যেমন তুমি আল্লাহর রাসূলের সাথে আমার সম্পর্ককে অগ্রাহ্য করেছো।

মাকতাল গ্রন্থে বর্ণিত আছে: ইমাম হুসাইন (আ.) নিজ হাতে তাঁর যুবককে যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তার মাথায় যুদ্ধের শিরস্ত্রাণ পরিয়ে দিলেন এবং হায়দার কারার আলী মুর্তাজা (আ.)-এর স্মরণে চামড়ার কোমরবন্ধনীটি তাঁর পুত্রের কোমরে বেঁধে দিলেন। এরপর আলী আকবরের জন্য তাঁবুর সকলে, তাঁর ফুফু, বোন এবং জ্বরে দগ্ধ তাঁর ভাই ইমাম সাজ্জাদ (আ.)-কে বিদায় জানানোর সময় হলো।!

ইমাম বললেন, “হে আমার সন্তান, এখন যেহেতু তুমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছ, যাও এবং তোমার ভাই, বোন ও ফপিদের দের কাছ থেকে বিদায় নাও।” আলি আকবর তাঁবুগুলোর দিকে গেলেন; যখন তাঁর সুমধুর কণ্ঠস্বর নারী ও শিশুদের কানে পৌঁছাল, তখন সবাই শোক ও বিলাপ করতে করতে তাঁর চারপাশে জড়ো হলো। :

ফুপি ও বোনেরা আলী আকবরের কাছে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে আবা আব্দিল্লাহ তাঁবুতে উপস্থিত সকলকে বললেন: হে আমার আহলে বাইত, আলীকে ছেড়ে দাও; বলা যায়, ইমামের অভিব্যক্তি ছিল: আমি জানি আলীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া কঠিন, আলী চলে গেলে সে আমাদের জীবনও সাথে নিয়ে যাবে। কিন্তু কোনো উপায় নেই, আমাদের প্রিয় আলোকে যেতে দিতেই হবে; তারপর তিনি বললেন:

"فَإنَّهُ مَمسوسٌ فِی الله وَ مَقتولٌ فی سَبیلِ الله"

আলী আকবর আল্লাহর সত্তার সংস্পর্শে ছিলেন এবং একজন শহীদ আল্লাহর পথে থাকেন।

আমাদের নেতা, শহীদদের নেতা, আলী আকবরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন; ইমাম হুসাইন (আ.) এতটাই ব্যথিত ছিলেন যে, তিনি কখনও বসে পড়ছিরেন, কখনও উঠে দাঁড়াচ্ছিলেন এবং আকাশের দিকে মাথা তুলে বলছিলেন: হে আল্লাহ, সাক্ষী থাকো যে আমি আমার নানার উম্মতের জন্য আলীকে উৎসর্গ করেছি। 

আলী আকবর যুদ্ধক্ষেত্রে গেলেন এবং এরূপে নিজেকে পরিচয় দিলেন:

أنَا عَلِی بنُ الحُسَینِ بنِ عَلِی نَحنُ و بَیتِ اللّهِ أولى بِالنَّبِی
مِن شَبَثٍ و شَمَرٍ ذاک الدَّنِی اَضرِبُکم بِالسَّیفِ حَتّی ینثَنی
ضَربُ غُلامٍ هاشِمی عَلَوِی و لا اَزالُ الـیومَ اَحـمی اَبی
تااللهِ لا یحکمُ فینا اِبنُ الدَّعِی

আমি আলী, হুসাইনের পুত্র, আলী (আ.)-এর পুত্র, কাবার কসম, আমরা নবী (সা.)-এর নিকটবর্তী এবং দীন রক্ষার্তে  আমি ততক্ষন পর্যন্ত তরবারি চালাবো যতক্ষন পর্যন্ত তরবারি চলবে। আল্লাহর কসম, আমি আমার পিতাকে সমর্থন করে যাব যাতে কোনো জারজ সন্তানের পুত্র আমাদের মাঝে শাসন করতে না পারে।

হাশেমী বংশের বীর, হায়দার কার্রারের নাতি আলী আকবর শত্রুদের আক্রমণ করে যুদ্ধ শুরু করেন। তিনি বহু ইয়াজিদি কাপুরুষকে হত্যা করতে থাকেন, যতক্ষণ না শত্রুদের মধ্যে ভয়, আর্তনাদ ও বিস্ময়ের ধ্বনি উচ্চকিত হয়।

আলি আকবর যুদ্ধক্ষেত্রে আহত ও তৃষ্ণার্ত শরীর নিয়ে শত্রুর সাথে যুদ্ধ চালিয়ে গেলেন। তাঁর পিতা ও পিতামহ আলি মুর্তাজা (আ.)-এর মতো তিনিও যুদ্ধের সময় ইয়াজিদ সেনাবাহিনীর ডানে-বামে আক্রমণ করতে লাগলেন, সবদিকে ঘুরে ঘুরে আক্রমণ চালাচ্ছিলেন এবং আলির তরবারির আঘাতে বহু শত্রু পালিয়ে যাচ্ছিল বা মাটিতে লুটিয়ে পড়ছিল।

এক কাপুরূষ বলর, "এই তরুণ হাশেমীর হাতে এই হত্যাযজ্ঞ যথেষ্ট হয়েছে, আমি তার পিতামাতার হৃদয়ে একটি ক্ষতচিহ্ন না দেওয়া পর্যন্ত তাকে ছাড়ব না।" সে কাপুরুষের মতো পেছন থেকে বর্শা দিয়ে তাকে আক্রমণ করলেন এবং তারপর নিজের তরবারি দিয়ে আলি আকবরের মাথা মোবারকে আঘাত করল।

এই মুহূর্তে আলী আকবর তাঁর ঘোড়ার উপর হাত রাখলেন, আর তাঁর মাথা থেকে ঝরে পড়া রক্ত ​​ঘোড়াটির দৃষ্টিপথ রুদ্ধ করে দিল এবং ঘোড়াটি শত্রুবাহিনীর মাঝখানে ঢুকে পড়ল; আলী চারদিক থেকে ঘেরাও হয়ে গেলেন এবং সবাই তাঁর দিকে তরবারি ও বর্শা ছুঁড়তে লাগল; আর তাঁর জীবনের এই শেষ মুহূর্তই তিনি আর্তনাদ করে উঠলেন:

يا أَبَتاهُ اَلسَّلامُ عَلَيْكَ: هذا جَدِّي رَسُولُ اللهِ قَدْ سَقانِي بِكَأْسِهِ الاَْوْفى وَيُقْرِئُكَ السَّلامَ وَ يَقُولُ: عَجِّلْ الْقُدُومَ إِلَيْنا فَإِنَّ لَكَ كَأساً مَذْخُورَةً "؛

আপনার উপর শান্তি বর্ষিত হোক, হে আমার পিতা সালামুন আলা ইকুম।  আমার দাদা, আল্লাহর রাসূল আমাকে পানি পান করিয়েছেন এবং আপনাকেও সালাম পাঠিয়ে বলেছেন: “আমাদের কাছে দ্রুত চলে আসুন, কারণ আমি আপনার জন্য এক পেয়ালা জান্নাতি শরবত প্রস্তুত করে রেখেছি।” অর্থাৎ, আমার প্রিয় পিতা, আমিও বিদায় জানিয়ে চলে গেলাম।

আলী আকবর (আ.)-এর কণ্ঠস্বর শুনে,  ইমাম (আ.) তাঁর পুত্রের শয্যাপার্শ্বে ছুটে গেলেন। তিনি আলীর মাথা নিজের কোলে নিয়ে কাঁদছিলেন, তার রক্তাক্ত ও ধুলোমাখা মুখ আর ছিন্ন হওয়া দেহে চুম্বন করছিলেন; এক সময় সে আলী আকবরের মুখের উপর নিজের মুখ রাখলেন।

আশুরার ইতিহাসে বর্ণিত আছে: ইমাম (আ.) গভীর শোক ও দুঃখে নিমজ্জিত ছিলেন এবং তাঁর কান্নার স্বর উচ্চকিত হলো, যা এর আগে কেউ কখনো শোনেনি; এবং তারপর তিনি বললেন:

"عَلَى الدُّنْيا بَعْدَكَ الْعَفا"؛

তোমার পরে এই দুনিয়ার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। অর্থাৎ, আলী, তোমার পরে এই পার্থিব জীবনের আর কী প্রয়োজন? আমার পুত্র, তুমি যদি না থাকো, তবে তোমার পিতাও থাকবে না; :

"وَلاتَسْكُنُ عَلَيْكَ مِنْ أَبيكَ زَفَرَةٌ"؛

"তোমার শাহাদাতের দহন তোমার পিতার জন্য কখনও প্রশমিত হবেনা।" আর তিনি জ্ঞান হারানো পর্যন্ত কাঁদতে থাকলেন। কেউ কেউ বলল: সম্ভবত হুসাইন তাঁর পুত্রের লাশের ওপরই মৃত্যুবরণ করেছিলেন।

সেই মুহূর্তে ফপি, হযরত যায়নাব (সা.আ.), তাঁবু থেকে আতঙ্কে ও বিলাপ করতে করতে চিৎকার করে বেরিয়ে এলেন:

"واحَبِيباه، يَابْنَ أُخَيّاه"

হায় এই বিপদ, হে আলী, হায় ইমাম, আমার প্রিয় ভাই, হে আমার ভাগ্নে এবং সে ইমামের কাছে এগিয়ে গেলেন; হে আল্লাহ, এই মুহূর্তে যায়নাব কী করবে, তার ভাইকে ধরবে নাকি তার ভাগ্নেকে?  প্রিয় বোন হযরত যায়নাব কুবরার কণ্ঠে ইমাম চোখ খুললেন;
ফুপিজান; বিলাপ করতে করতে, কাঁদতে কাঁদতে আলী আকবরের ছিন্ন দেহের ওপর ঝাঁপিয়ে পড়লেন; ইমাম তাঁর বোনকে তাঁবুতে ফিরে যেতে আদেশ দিলেন এবং যখন তিনি আলীর প্রাণহীন দেহটি মাটি থেকে তুলতে চাইলেন, তখন তা সম্ভব হলো না, তাই তিনি চিৎকার করে বললেন:

"يا فُتْيانَ بَنِي هاشِم إحْمِلُوا أَخاكُمْ إلى الْفُسْطاطِ"؛
 

হে বনি হাশিমের যুবকেরা, এসে আলীকে তাঁবুর কাছে নিয়ে যাও; ।

হামীদরেযা রেযায়ী

পবিত্র কোম নগরী

Tags

Your Comment

You are replying to: .
captcha